ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৪২

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৪২ ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। 


রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 


ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার প্রকাশিত এক পরিসংখ্যান উল্লেখ করে এতে বলা হয়, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪২ জনে দাঁড়িয়েছে। সেইসাথে, দুর্যোগ কবলিত অঞ্চলের মানুষ খাবার ও পানির সন্ধানে মরিয়া হয়ে ছুটছে।


দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) আরও জানায়, এখনও ৪০২ জন নিখোঁজ রয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। বিচ্ছিন্ন হয়ে গেছে প্রধান সড়কগুলো।


বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার অভিযান। শুরু হয়েছে ত্রাণ প্রদান কার্যক্রম। আংশিকভাবে পুনরায় চালু হয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ।


তবে কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপের দুর্যোগ কবলিত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে হাজার হাজার মানুষ কোনো ধরনের জরুরি সরবরাহ ছাড়াই আটকা পড়ে আছে।


অপরদিকে, ইন্দোনেশিয়া ছাড়াও ঝড় ও মৌসুমি বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। থাইল্যান্ডে সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।


শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ১৬০ জনের। মালয়েশিয়ায়ও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে বাস্তুচ্যুতির শিকার কয়েক লাখ মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ