ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছবি : সংগৃহীত

চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।


এর আগে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবি আদায়ে এ কর্মবিরতি শুরু হয়েছে।


শিক্ষক নেতারা জানান, দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেয়া হবে। ডিসেম্বরের মধ্যে ফলাফলও প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। গত ২৪ নভেম্বর থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।


এদিকে, ১১তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা