ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার বর্ষার শুরুতেই নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত দুর্ঘটনা ও শিক্ষা শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক লন্ডনে ২ ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপ মিশন শুরু আজ

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৮ সময়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপ মিশন শুরু আজ ছবি : অনলাইন
রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ শিরোপা-বুভুক্ষু টেন্ডুলকারকেই টেনে আনলেন রোহিত, আপনি হয়তো কিংবদন্তিকে এটা বলতে শুনেছেন যে যত দিন না বিশ্বকাপ জিতছেন, তত দিন ক্যারিয়ারটা অসম্পূর্ণই থেকে যাবে তাঁর। আমাদের ক্ষেত্রেও এটা একই কথা। এটাই সবচেয়ে বড় পুরস্কার, যা আপনার ক্যারিয়ারকে সাফল্যমণ্ডিত করবে।

তিনি আরও বলেন, আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার যেমন বড় সুবিধা আছে, তেমনি আছে অসুবিধাও-দর্শক প্রত্যাশার চাপ তাড়িয়ে ফেরে দলকে! তবে চাপটাপ নয়, বাইরের সব বিষয়কে দূরে সরিয়ে ক্রিকেটেই তাঁদের মনোযোগ। আর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, মনোযোগ তো থাকতেই হবে। ইংল্যান্ডের বাজবলের সঙ্গে পাল্লা দিয়ে খেলা অস্ট্রেলিয়াকে হারাতে মাঠে সেরাটাই দিতে হবে রোহিতদের।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল—দুটোর একটিও রোহিত জেতাতে পারেননি ভারতকে। তার আগে ভারতের শিরোপা বলতে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি। তাতে ক্রিকেটে ভারতের শিরোপা-বন্ধ্যত্বের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে এক দশক। কিন্তু এবার আঙিনায় হওয়া বিশ্বকাপে সেই বন্ধ্যত্ব ঘোচাতে চান রোহিত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির