ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

সংবাদমাধ্যম ও বিরোধী মত দমনে আওয়ামীপন্থিদের রিভিউ অ্যাটাক

সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, সমালোচনা ও বিরোধী মত দমনে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া রিভিউ অ্যাটাক চালাচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
সংবাদমাধ্যম ও বিরোধী মত দমনে আওয়ামীপন্থিদের রিভিউ অ্যাটাক ছবি : সংগৃহীত

সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, সমালোচনা ও বিরোধী মত দমনে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া রিভিউ অ্যাটাক চালাচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। এক গবেষণা প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন থেকে পরিচালিত প্রায় ১ হাজারেও বেশি অ্যাকাউন্ট থেকে ক্রমাগত ভুয়া রিভিউ অ্যাটাক করে সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী, সাংবাদিকদের সমালোচনা বন্ধের চেষ্টা করা হচ্ছে। এতে করে ফেসবুকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাবলিক রিভিউ ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে।


কীভাবে এই নেটওয়ার্কটি কাজ করে তা অনুসন্ধানে ডিসমিসল্যাব ১১১৮টি পেজের ৬২ হাজার ৬২৯টি রিভিউ পর্যালোচনা করে দেখেছে, তারা মূলত কাদের টার্গেট করে এবং  একই ভাষার বিস্ফোরণ কীভাবে তা সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ছড়িয়ে দেয়।


ডিসমিস ল্যাব জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত নেটওয়ার্কটি কমপক্ষে ৭২১টি পেজ টার্গেট করে। যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন, সংবাদকর্মী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই চক্রটি ভুয়া রিভিউয়ের মাধ্যমে 'মিথ্যা তথ্য', 'সন্ত্রাসবাদ' ছড়ানোর অভিযোগ এনেছে। দেখা গেছে, এই চক্রটি আওয়ামীপথি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পেজগুলোতে ইতিবাচক রিভিউ দিয়েছে।


উদাহরণ সরূপ, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশের পরই ঢাকা স্ট্রিমের এই আক্রমণ চালানো হয়। এছাড়া ড্রিক নামের আরেকটি গণমাধ্যম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর তাদের ছবির প্রদর্শনীর পর তারা আক্রমণের শিকার হয়।


এছাড়া ২০২৫ সালের ২ অক্টোবর ডিসমিসল্যাব ডা. তাসনিম জারাকে ঘিরে অনলাইন হয়রানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পরই পেজে নেতিবাচক রিভিউ আসতে থাকে। প্রথম মন্তব্য পোস্ট করেন ‘চক্রপতি অর্পিতা’ নামের একটি অ্যাকাউন্ট—যার ভাষা পরে শতাধিক রিভিউয়ের সঙ্গে হুবহু মিলে যায়।


এরপর রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে শিল্পকলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ পুলিশ, বিডা, এমনকি মায়ের ডাক, গ্রামীণ প্রতিষ্ঠানের পেজেও রিভিউ–বোম্বিং হয়। তাছাড়া যমুনা টিভি, দৈনিক আমার দেশ, স্টার নিউজ, এসএ টিভি, প্রথম আলোর লাইফস্টাইল পেজ ‘হাল ফ্যাশন’, বিভিন্ন অনলাইন টিভি পেজেও হামলা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক