ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ: ড. হোসেন জিল্লুর রহমান

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ, বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সেইসাথে,
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ: ড. হোসেন জিল্লুর রহমান ছবি : সংগৃহীত

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ, বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সেইসাথে, শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে কমছে বলেও উল্লেখ করেন তিনি। 


রোববার (৩০ নভেম্বর) সকালে গবেষণা সংস্থা র‍্যাপিডের সেমিনারে এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা। 


দেশে কম উৎপাদনমুখী খাতে বেশি বিনিয়োগ হচ্ছে উল্লেখ করে বলেন, কাগজে কলমে গত দুই দশকে উৎপাদন প্রায় ১০ শতাংশ বাড়লেও, কর্মসংস্থান কমেছে ১৪ লাখ। কৃষিখাতে ৪৫ শতাংশ শ্রমিক কাজ করলেও, মোট দেশজ উৎপাদনের মাত্র ১১ শতাংশ আসে এই খাত থেকে। 


এছাড়া, দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক খাতে শ্রমিকের সংখ্যা ৪০ লাখের আশপাশে স্থির হয়ে আছে। 


অপরদিকে গবেষকরা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সস্তা শ্রম টেকসই হবে না। তাই শিক্ষিত তরুণ ও নারীবান্ধব চাকরির বাজারে জোর দিতে হবে। বিদেশে পাঠাতে হবে দক্ষ জনশক্তি। সেইসাথে, আলাদা পরিকল্পনা নিতে হবে কৃষির জন্য। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস