ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

পুরুষ ও নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫১ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫১ সময়
পুরুষ ও নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি ছবি : সংগৃহীত

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। 


এর আগে, নারী ফুটবলারদের বেতন ভাতার বৈষম্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান। 


আইনজীবীরা বলেন, পুরুষ ফুটবলার বছরে ৫০ থেকে ৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার পান বছরে ৬ থেকে ৭ লাখ টাকা। তাও নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেয়া হয় না। নেই কোনো আবাসন সুবিধা। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই টাকা এখনও দেয়া হয়নি বলেও জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা