ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে স্বস্তিকা মুখার্জি

ওপার বাংলার মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি চুক্তিবদ্ধ হয়েছেন এপার বাংলার রহস্য থ্রিলার চলচ্চিত্র “ওয়ান ইলেভেন”এ। হুমায়ুন বিশ্বাসের গল্পে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, সকাল ৯:৮ সময়
বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ ছবিতে স্বস্তিকা মুখার্জি ছবি : সংগৃহীত
ওপার বাংলার মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি চুক্তিবদ্ধ হয়েছেন এপার বাংলার রহস্য থ্রিলার চলচ্চিত্র “ওয়ান ইলেভেন”এ। হুমায়ুন বিশ্বাসের গল্পে তৈরি হচ্ছে ওয়ান ইলেভেন। ছবিটির সংলাপ লিখেছেন সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। ‘ওয়ান ইলেভেন’ ছবির পরিচালক কামরুল ইসলাম রিফাত।

সম্প্রতি দেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে অভিনয়ের জন্য স্বস্তিকাকে চূড়ান্ত করেছেন পরিচালক। ছবির চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

ওয়ান ইলেভেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মতি দেয়ার পেছনে বিশেষ কোন কারণ রয়েছে কী? এমন উত্তরে স্বস্তিকা  জানান, ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, আর ঐ একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কর্মাশিয়াল ফিল্মের শুটিং করতে। তারপরে বহু পরিচালক-প্রযোজকের সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি সবটা। কামরুল রিফাত, উনি আমার ছবির পরিচালক, উনি ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম। এবং ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও ওনার টিম, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরী হয়েছে পুরো গল্প, ওনারা যেভাবে শুটিং করতে চান, পুরো বিষয়টার সঙ্গে। এবং সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।

পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাঁদের অংশের দৃশ্যধারণ করা হবে শুটিং ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে। বাংলাদেশে এটি হতে যাচ্ছে র দ্বিতীয় চলচ্চিত্র।

উল্লেখ্য,  ২০০৮ সালে স্বস্তিকা ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা