ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ

শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ রোববার (৩০ নভেম্বর)। আন্তর্জাতিক
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ ছবি : সংগৃহীত

শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ রোববার (৩০ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।


এর আগে, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।


অভিযোগে বলা হয়, একটি টক শোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।


এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। রোববার সকালে তাদের দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এছাড়া, চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে এগোবে বলে জানায় প্রসিকিউশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা