ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
আইরিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ ছবি : সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন বাহিনী।


শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে ২ বল বাকি থাকতেই জয় পায় টিম টাইগার্স।


ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ২ আইরিশ ওপেনার পউল স্টার্লিং ও টিম টেকটর। দলীয় ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিদ তামিম। ব্যক্তিগত ২৯ রানে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। লিটন দাসের স্ট্যাম্পিং এ ৩৮ রান করে আউট হন টিম টেকটর। একই ওভারে মেহেদি হাসানের দ্বিতীয় শিকার ১১ রান করা হ্যারি টেকটর। শেখ মেহেদীর ৩ উইকেটের পর দলের হাল ধরেন লরকান টাকার। তবে ৪১ রান করে তিনি ফিরলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। 


জবাবে শুরুতেই রাউন আউটের শিকার তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ার পরে ব্যক্তিগত ৪৩ রানে ক্যাচ আউট হন পারভেজ ইমন। হামফ্রিসের বলে কাটা পড়েন ২২ রান করা সাইফ হাসান। শেষদিকে লিটনের ৫৭ রানে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে