ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বিজিবির চোরাচালানবিরোধী অভিযান, ৬ কোটি টাকার মালপত্র উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৬ কোটি ৩১ লাখ টাকার মূল্যের অবৈধ
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
বিজিবির চোরাচালানবিরোধী অভিযান, ৬ কোটি টাকার মালপত্র উদ্ধার ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৬ কোটি ৩১ লাখ টাকার মূল্যের অবৈধ মালপত্র জব্দ করা হয়েছে। চলতি মাসে ১৩টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। 


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির লোগাং জোনে আয়োজিত প্রেস ব্রিফিংকালে ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এই তথ্য জানান।


তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে চলতি মাসে মাদকদ্রব্য, গবাদি পশু ও অবৈধভাবে চালানো বিপুল পরিমাণ চোরাচালান মালপত্র জব্দ করা হয়েছে।


জোন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালানরোধে বিজিবির অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের নজরদারি আরো জোরদার করা হবে। এর বাইরেও পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অপরারেশন ‘উত্তরণ’-এর আওতায় সক্রিয় দুষ্কৃতকারীদের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড এবং শান্তি বিনষ্ট হয়—এমন তৎপরতা বন্ধে বিজিবি সচেতন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা