ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাইগারদের বোলিং তাণ্ডবে ১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা

টাইগারদের বোলিং তোপের মুখে পরে ১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা। বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ২:২০ সময়
টাইগারদের বোলিং তাণ্ডবে ১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা ছবি : সংগৃহীত
টাইগারদের বোলিং তোপের মুখে পরে ১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানরা। বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি আসর শুরু করল এশিয়ার দল দুটি। প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় দুই দলই।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করে দুই উইকেটে ১১২ রান করে ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। এরপর ৪৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইব্রাহিম জাদরান।

এরপর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ১৮ রান করার সুযোগ পান রহমত শাহ।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহিদ হাসান মিরাজ, পেসার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন।

ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রানে করেন গুরবাজ।

সাকিব আল হাসানের তৃতীয় শিকারে পরিনত হন নজিবুল্লাহ জাদরান। তিনি বোল্ড হয়ে ফেরেন।

এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করে ফেরেন তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯.৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

এরপর কোন ব্যাটারই ভালো করতে পারেনি। শেষ ৪৪ রান করতে হারিয়েছেন ৮ উইকেট। পরের মাত্র ৭ ওভারেই ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে ৫০ ওভারে ১৫৭ রান করতে হবে টাইগার ব্যাটারদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ