ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ব্রিটিশ পার্লামেন্টে 'তারেক রহমানের নীতি ও রাজনীতি' বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

'তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ' শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
ব্রিটিশ পার্লামেন্টে 'তারেক রহমানের নীতি ও রাজনীতি' বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ছবি : সংগৃহীত

'তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ' শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। 


আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টে।


আয়োজক ভয়েস ফর বাংলাদেশ ইউক’র ফাউন্ডার আতাউল্যাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পেশাজীবীদের একত্রিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। 


অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডস সদস্য, মানবাধিকার-কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেমিনারটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। 


আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ