ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এপারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা জমি নিয়ে বিরোধে বগুড়ায় সংঘর্ষ, নিহত ১ খেজুর রক্তে শর্করা ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত: রণধীর জয়সোয়াল ‘স্যার’ না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ বাপ-দাদা-নিজেরসহ ১৬টি নথি দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের আমিনুল জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলেরই দারুণ মিল রয়েছে। দুটো দলই সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ ছবি : সংগৃহীত

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলেরই দারুণ মিল রয়েছে। দুটো দলই সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে স্বর্ণপদক খুইয়েছিল। আবার পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলই জিতল ব্রোঞ্জ। যেখানে আজ বাংলাদেশের ছেলে ক্রিকেট দলের জয় এসেছে রুদ্ধশ্বাস লড়াইয়ে। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে শেষ বলের রোমাঞ্চে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এশিয়ান গেমস ক্রিকেট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৭টায়। তবে বৃষ্টির বাধায় খেলা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫ ওভারে করে ১ উইকেটে ৪৮ রান। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন মির্জা বাইগ। আর একমাত্র উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। এরপর আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। এবারও বৃষ্টিতে ঘণ্টাখানেক সময় নষ্ট হয়।

বারবার বৃষ্টির বাগড়া দেওয়ায় পাকিস্তানের আর ব্যাটিং করার সুযোগ হয়নি। এরপর বাংলাদেশ সময় ১০টা ১৭ মিনিটে খেলা যখন পুনরায় শুরু হয়, তখন বৃষ্টি আইনে বাংলাদেশের দরকার হয় ৫ ওভারে ৬৫ রান। যেখানে ইনিংসের প্রথম বলই পাকিস্তান পেসার আরশাদ ইকবাল দিয়েছেন ওয়াইড বল। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন আরশাদ। জাকির হাসান ও অধিনায়ক সাইফ দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

জোড়া উইকেটের ধাক্কা সামলে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় ২০ রান। হাতে তখনো ৭ উইকেট। যেখানে পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমের প্রথম বলে ছক্কা মারেন ইয়াসির আলী। পরের বলে দুই রান নিয়ে তৃতীয় বলে আরও একটি ছক্কা মারেন ইয়াসির। চতুর্থ বলে ২ রান নিলে বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৬১ রান। শেষ দুই বলে যখন ৪ রান দরকার, তখন আউট হয়ে যান ইয়াসির। এরপর শেষ বলে রাকিবুল চার মেরে বাংলাদেশকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী