ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

'নির্বাচনে অপতথ্য রোধে সহযোগিতা করবে টিকটক'

অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অপতথ্য ছড়াবে না টিকটক। এই প্ল্যাটফর্ম নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে। এমনটাই জানিয়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
'নির্বাচনে অপতথ্য রোধে সহযোগিতা করবে টিকটক' ছবি : সংগৃহীত

অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অপতথ্য ছড়াবে না টিকটক। এই প্ল্যাটফর্ম নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে। এমনটাই জানিয়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম। এছাড়া নির্বাচন সামনে রেখে অপতথ্য রোধে ইসিকে সম্পূর্ণ সহযোগিতা করবে তারা।


বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৩টা থেকে ২ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ফেরদৌস মুত্তাকিম বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে, টিকটক প্ল্যাটফর্ম যেন কোনোভাবেই নির্বাচন-সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, মিসইনফরমেশন বা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার না হয়। এ বিষয়ে আমাদের অবস্থান, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।


তিনি আরও বলেন, আমাদের একটি বহুজাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশ প্রসঙ্গ বিবেচনায় টিকটকে নির্বাচন-সংশ্লিষ্ট ইন্টিগ্রিটি কীভাবে নিশ্চিত করা হচ্ছে— তা তুলে ধরেছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে, আমরা সম্পূর্ণ সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্ল্যাটফর্মের ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় কোনরকম ব্যাঘাত সৃষ্টি না করে।


ফেরদৌস মুত্তাকিম বলেন, টিকটকের নিজস্ব বহুস্তরীয় সেফটি মেকানিজমস রয়েছে— যেগুলো সারা বছরই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইমপারসনেশনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে কাজ করে। নির্বাচনের সময় আমরা অতিরিক্ত নজর দিই, যাতে সমন্বিতভাবে কোনও পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন