ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা। কিন্তু সেই চিঠির জবাব
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা। কিন্তু সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 


তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।


প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ