ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করছে শহরটিতে। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আগামী ২০৫০ সালের মধ্যেই ঢাকা দখলে নেবে শীর্ষস্থান। শুধু তাই নয়, শীর্ষ ১০ মেগাসিটির ৯টির অবস্থানই এশিয়ায়।


জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


একই প্রতিবেদনে ২০১৮ সালেও ছিল তালিকার ৯ নম্বরে। রিপোর্টে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা, জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি। রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো ফ্যাক্টরগুলোকে দেখানো হয়েছে পেছনের কারণ হিসেবে।


জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষের বসবাস। অথচ, ২০১৮ সালের জরিপে ঘনবসতিপূর্ণ শহরটির অবস্থান ছিল ৩০ নম্বরে। তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।


বরাবরের মতোই, মেগাসিটির তালিকায় ছিল চীন ও ভারতের কয়েকটি জনবহুল শহর। ৩ কোটির বেশি বাসিন্দা নিয়ে র‍্যাংকিংয়ের ৪র্থ অবস্থানে নয়াদিল্লি। আর ২ কোটি ২৫ লাখ জনসংখ্যার কলকাতা রয়েছে ৯ নম্বরে। অন্যদিকে, চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান তালিকার ৫ম ও ৬ষ্ঠ স্থানে। দুই শহরেরই জনসংখ্যা প্রায় তিন কোটি ছুঁইছুঁই।


এদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও। শহরটির বর্তমান বাসিন্দা ৩ কোটি ৩৪ লাখ। শুধু তাই নয়, বিশ্বের ৩৩টি মেগাসিটির ১৯টিই এশিয়ার। যার মধ্যে ৯টিই শীর্ষ দশে অবস্থিত। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর, যার অবস্থান এই শীর্ষ দশে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা