ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নেত্রকোণায় কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নেত্রকোণার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
নেত্রকোণায় কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত

নেত্রকোণার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। 


আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। পরে, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। 


পরবর্তীতে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও, ততক্ষণে মার্কেটের অনেকগুলো দোকান পুড়ে যায়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান দায়িত্বরতরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ