ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে: সিইসি ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে।


বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে।


তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি-সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে।


এছাড়াও, জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন সিইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা