ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের ছবি : সংগৃহীত

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।


তালেবান সরকারের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, হামলা করলে ইসলামাবাদ তা স্বীকার করে। সেইসাথে দাবি করেন, পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। 


এর আগে, এদিন ইসলামাবাদের বিরুদ্ধে খোস্তসহ একাধিক প্রদেশে বিমান হামলার অভিযোগ তোলে কাবুল। দাবি করা হয়, সেই হামলাতে প্রাণ গেছে ৯ শিশুসহ কমপক্ষে ১০ জনের। 


উল্লেখ্য, গত মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ