ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

নামিবিয়ায় কাউন্সিলর নির্বাচনে চতুর্থবারের মতো জয়ের পথে 'অ্যাডলফ হিটলার'

অ্যাডলফ হিটলারের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আলোড়ন চলছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায়। দেশটির স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন এক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
নামিবিয়ায় কাউন্সিলর নির্বাচনে চতুর্থবারের মতো জয়ের পথে 'অ্যাডলফ হিটলার' ছবি : সংগৃহীত

অ্যাডলফ হিটলারের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আলোড়ন চলছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায়। দেশটির স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন এক প্রার্থী; যার নামের সাথে মিল রয়েছে নাৎসি আমলের জার্মান একনায়ক হিটলারের। আঞ্চলিক কাউন্সিলর নির্বাচনে চতুর্থবারের মতো অংশ নিচ্ছেন তিনি। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতা এর আগেও তিনবার জয় পেয়েছেন। জার্মান স্বৈরশাসকের সাথে নামের মিল থাকায় বিব্রতকর অবস্থাতেও পড়তে হয় তাকে।  মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।


তবে, তিনবার জয়ী এই কাউন্সিলরের পুরো নাম 'অ্যাডলফ হিটলার উনোনা'। কিন্তু স্থানীয়দের কাছে পরিচিত 'কাউন্সিলর অ্যাডলফ হিটলার' নামেই। ৫৯ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই নামিবিয়ার স্থানীয় রাজনীতির সাথে জড়িত।


নামিবিয়ার বামপন্থী দল সোয়াপো'র সদস্য অ্যাডলফ হিটলার উনোনা। দেশটির ওশানা অঞ্চলের ওমপুন্ডজা এলাকার কাউন্সিলর হিসেবে কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। নামিবিয়ার জনসাধারণের আস্থাভাজন হলেও, প্রায়ই তাকে বিব্রত হতে হয় তার নাম নিয়ে। জানান, নাৎসি নেতার ভয়াবহ মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে তার অবস্থান। 


নামিবিয়ার নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুযায়ী, এ দফায় ৪র্থ বারের মতো দাড়িয়েও জয়ের খুব কাছাকাছি আছেন, কাউন্সিলর এডলফ হিটলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা