ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়। মঙ্গলবার
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ শেখপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মারুফ শৈলকূপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এদিকে আহত  মোটোরসাইকেল চালক রিবাত আলমডাঙ্গার গ্রামের বাসিন্দা। অপরজন কুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ঝিনাইদহ শেখপাড়া বাজার এলাকা থেকে মোটোরসাইকেলযোগে তিনজন গাড়াগঞ্জ বাজারে পূর্বে ক্রয়কৃত প্যান্ট সাইজে না হওয়ায় দোকানে পরিবর্তন করতে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া তেলপাম্পের কাছে পৌঁছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় এবং ট্রাকচালক পালিয়ে যায়।


স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পর মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। একপর্যায়ে আজ রাত ১০টার দিকে মারুফের মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় ঘাতক চালককে আটক করা যায়নি। তবে ট্রাক আটক করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ