ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে : বুলু

ইসলামের নাম ভাঙিয়ে অনেকে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, ‘জাতি
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময়
অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে : বুলু ছবি : সংগৃহীত

ইসলামের নাম ভাঙিয়ে অনেকে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, ‘জাতি এখন কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। অনেকে ধর্ম ব্যবহার করে ব্যবসা করছে, ইসলামের নাম ভাঙিয়ে করছে রাজনীতি।’


মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


এসময় তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, ‘জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেইমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল।’ তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভবিষ্যতে দেশের রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। খালেদা জিয়া আজ অসুস্থ।


কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিএনপির ৩১ দফা আগামী ১০০ বছরের ‘মুক্তির সনদ’।” 

অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা