ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহের বার্তা ৫ রাষ্ট্রদূতের

বাংলাদেশের সাথে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ৫টি দেশের রাষ্ট্রদূত।
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫ সময়
বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহের বার্তা ৫ রাষ্ট্রদূতের ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাথে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ৫টি দেশের রাষ্ট্রদূত। 


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের এক সেশনে যুক্ত এমনটাই জানান তারা। 


তাদের মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, কসভো, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তাদের দেশ। 


ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেওমস গোল্ডম্যান বলেন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। এছাড়া জলবায়ু সহনশীল পরিস্থিতি তৈরিতেও কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, অন্তর্ভুক্তিমূলক সককার ব্যবস্থা গঠনে বাংলাদেশের পাশে থাকবে সিউল। 


অপরদিকে, বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, ছোট দেশ হলেও বাংলাদেশে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে তার দেশ। এছাড়া, আস্থার সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। 


অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, শিক্ষা, জলবায়ু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা