ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যময়তার ধারক সত্যজিৎ রায় শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শুক্রবার
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪০ সময়
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ফাইল ছবি
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে তিনি এ সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রী এবং সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী সেখানে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় যোগ দেন। এ ছাড়া বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজির সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

ওয়াশিংটন ডিসিতে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেন এবং বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ