ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তৃণমূল পর্যায়ে নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি: উপদেষ্টা শারমীন মুরশিদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেয়া সম্ভব হবে না বলে
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
তৃণমূল পর্যায়ে নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি: উপদেষ্টা শারমীন মুরশিদ ছবি : সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।


সোমবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবকাঠামো যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করাকে অন্যায় বলেও দাবি করেন তিনি।


তার মতে, উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই। সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে।


আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বলেও জানান শারমিন এস মুরশিদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ