মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেয়া সম্ভব হবে না বলে

তৃণমূল পর্যায়ে নারী ও শিশু সহিংসতার অবসানে মন্ত্রণালয়কে বর্ধিত করা জরুরি: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ।


সোমবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবকাঠামো যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করাকে অন্যায় বলেও দাবি করেন তিনি।


তার মতে, উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই। সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে।


আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বলেও জানান শারমিন এস মুরশিদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯