ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

মেহেরপুরে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মনিরুজ্জামান মনি গাংনী পৌর
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
মেহেরপুরে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১ ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মনিরুজ্জামান মনি গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা।


রোববার (২৩ নভেম্বর) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়।


পরে তার ঘরের ছাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পশ্চিম মালসাদহ এলাকার মনিরুজ্জামানের বাড়িতে অস্ত্র আছে— এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। সেইসাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়।


পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় তাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল