ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আইন উপদেষ্টা

সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে— এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১১:২৬ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১১:২৬ সময়
শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আইন উপদেষ্টা ছবি : সংগৃহীত

সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে— এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি।


আইন উপদেষ্টা বলেন, সংস্কার করতে হতে বাস্তব সম্মত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দূর্বল করে ফেলা হয় কি না, তাও চিন্তা করতে হবে।


তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।


মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে এই ই পারিবারিক আদালত চালু করা হয়েছে। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন৷ পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা