ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক: তথ্য উপদেষ্টা

তাসাওফপন্থী, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক: তথ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

তাসাওফপন্থী, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৩ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


তথ্য উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।


তিনি আরও লিখেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে, যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। 

প্রসঙ্গত, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক পালাগানের আসরে, ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এরপরেই তাকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে, আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ—অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা