ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনে সারাদেশ বিভক্ত হবে ৩ ভাগে: ইসি সচিব আখতার

জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৬ সময়
নির্বাচনে সারাদেশ বিভক্ত হবে ৩ ভাগে: ইসি সচিব আখতার ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথের মধ্যে বৈঠক শেষে এ সব কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল।


আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া। 


ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি। 


পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। এক ঘণ্টা বৈঠকের পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ।সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা। 


নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে।


নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা