ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

নেত্রকোণার মদনে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৭ সময়
নেত্রকোণার মদনে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

নেত্রকোণার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 


দিদারুল ইসলাম ওই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়িতে বসবাস করছিলেন। 


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামের ৫ বোন ও ২ ভাই রয়েছে। ভাইদের মধ্যে দিদারুল বড়। বছর চারেক আগে পারিবারিকভাবে বিয়ে করে সংসার করছিল। হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত ৫ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়িতেই বসাবাস করছিলেন। গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন জানান, দিদারুল দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্য হারিয়েছে। গত ৫ মাস ধরে উল্টাপাল্টা আচরণ বেশী করছিল। বেশীর ভাগ সময় বাড়িতেই থাকতো। কিন্তু শনিবার বিকেলে কোথায় চলে যায় কেউ বলতে পারেনি। খবর পেয়ে থানায় এসে তার মরদেহ পেয়েছি। তার সাথে কারো কোন শত্রুতা ছিল না। 


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে নেত্রকোণা মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের মতামত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা