ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি

ফাঁস হলো রসায়নে নোবেল বিজয়ীদের নাম!

অসাবধানতাবশত নির্ধারিত সময়ের আগেই রসায়নে ২০২৩ সালের নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে দিয়েছে সুইডেনের রয়্যাল একাডেমি
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৫ সময়
ফাঁস হলো রসায়নে নোবেল বিজয়ীদের নাম! প্রতীকী ছবি
অসাবধানতাবশত নির্ধারিত সময়ের আগেই রসায়নে ২০২৩ সালের নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে দিয়েছে সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতিষ্ঠান নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে, তারা জানিয়েছে যে নোবেল পুরস্কার ঘোষণার এখনো ঘণ্টাখানেক সময় বাকি। বার্তা সংস্থা রয়টার্স সুইডেনের দুটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

সুইডেনের সংবাদমাধ্যম আফতনব্লদে জানিয়েছে, তারা সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের কাছ থেকে একটি মেইল পেয়েছে, যেখানে ২০২৩ সালে রসায়নশাস্ত্রে অবদান রাখায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমটি ওই ইমেইলের একটি কপি প্রকাশ করে তিন বিজয়ীর নামও জানিয়েছে। তাঁরা হলেন—মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। 

আরেক সুইডিশ সংবাদমাধ্যম দাগিনস নিহেতেরও সেই মেইল পেয়েছে। তারা ইমেইল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য।’ 

তবে রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের রসায়নে নোবেল প্রদানকারী কমিটির চেয়ারম্যান রয়টার্সকে বলেছেন, ‘এটি সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, তাই এ ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখনো কোনো বিজয়ী নির্বাচিত করা হয়নি।’ 

চলতি বছরে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে। 

উল্লেখ্য, বাভেন্দি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক, ব্রুস একই দেশের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান এবং আকিমভ ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের বিজ্ঞানী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস