ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

রাঙ্গামাটি জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা

আগামী সোমবার থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
রাঙ্গামাটি জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা ছবি : সংগৃহীত

আগামী সোমবার থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে আন্দোলনকারীরা। সেইসাথে, পরিষদ যদি দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে চেয়ারম্যানসহ সব সদস্যদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 


আজ শনিবার (২২ নভেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের বনরুপায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন আন্দোলনকারী নেতারা। 


এর আগে, রাঙ্গামাটিতে জেলা পরিষদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি জানিয়ে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।


আন্দোলনকারীরা '৭% কোটা এবং ৯৩% মেধা নির্ধারণ করে পরীক্ষা গ্রহণসহ ৬ দফা দাবি বাস্তবায়ন' এবং 'চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা' রদ করতে আন্দোলন করে আসছিল।


আন্দোলনকারীদের দাবি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক কোটা কাঠামো বজায় রাখা হয়েছে, যার ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসারে পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবিসহ ৬ দফা দাবি পেশ করে। 


দাবি সমুহের মধ্য রয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ, পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা, নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ, নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।


সেইসাথে, ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ এবং উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না, এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল