ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

দুই দিনেই শেষ পার্থ টেস্ট!

পার্থে প্রথম দিন থেকে মনে হচ্ছিল, এটা বোধহয় বোলারদের ম্যাচই হতে যাচ্ছে। তৃতীয় ইনিংস পর্যন্ত হাবভাব ছিল তেমনটাই।
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
দুই দিনেই শেষ পার্থ টেস্ট! ছবি : সংগৃহীত

পার্থে প্রথম দিন থেকে মনে হচ্ছিল, এটা বোধহয় বোলারদের ম্যাচই হতে যাচ্ছে। তৃতীয় ইনিংস পর্যন্ত হাবভাব ছিল তেমনটাই। কিন্তু চতুর্থ ইনিংসে যেন সব পাল্টে গেলো। এক হেডই পাল্টে ফেললো সব হিসেব-নিকেষ। ফলাফল, অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হলো মাত্র দু-দিনেই। আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারালো ৮ উইকেটে। 


প্রথম ইনিংসে ইংলিশদের স্কোর ছিল একেবারেই টেনেটুনে পাস করার মতো। জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জো রুট বা বেন স্টোকস, কেউ-ই নামের সঙ্গে সুবিচার করতে পারেন নি। মাঝে অবশ্য অলি পোপের ৪৬, হ্যারি ব্রুকের ৫২ আর জেমি স্মিথের ৩৩ রানে ভর করে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭২-এ।


মূলত মিচেল স্টার্কের বোলিং তোপে ক্রিজে থিতুই হতে পারেননি ইংলিশ ব্যাটার বেশিরভাগই। অজি এই পেসারই তুলে নেন ৭ উইকেট।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অজি ব্যাটারদেরও দেখা গেছে হতশ্রী রূপ। ৩০-এর কোটা পার করতে পারেন নি একজনও। স্টিভেন স্মিথের ১৭, ট্রাভিস হেডের ২১ আর অ্যালেক্স ক্যারির ২৬ রানে ১৩২-এ পৌঁছে অলআউট হয় 'মাইটি অজি'রা।


ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে নামে, তখন অনেকে আশা করেছিলেন, হয়ত এবার অ্যাশেজের উত্তেজনার কিছুটা দেখা মিলতে পারে। কিন্তু তারা হতাশ করে সবমিলিয়ে করতে পারে ১৬৪। অবশ্য ডাকেট, পোপ বা অ্যাটকিনসনরা আশা জাগিয়েছিলেন। কিন্তু আশার প্রদীপ নিভে যেতেও সময় লাগেনি।


লক্ষ্য ছোট, কিন্তু আগের তিন ইনিংস দেখে অনেকেই ভেবেছিলেন, কিছু একটা হলেও হতে পারে। কিন্তু ইংল্যান্ড সমর্থকদের হতাশায় ডোবান এক ট্রাভিস হেড। যেখানে পার্থের পিচ মনে হচ্ছিল বোলারদের স্বর্গরাজ্য, সেই পিচকেই রীতিমত ব্যাটিং পিচ বানিয়ে ফেলেন তিনি।তার ৮৩ বলে ১২৩ রানে ৫ দিনের টেস্ট দুই দিনেই শেষ করে ফেলে অজিরা। এ দফায় ওয়ানডাউনে নামা মারনাস লাবুসেনও মোটামুটি মারকুটে স্টাইলে ফিফটি হাঁকান।


প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে মিচেল স্টার্ক হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক