ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৯৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। শনিবার
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৯৩ জন ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। 


শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন ভর্তি হয়েছেন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১৭০ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৯ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ