ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটিতে ফাটল

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটিতে ফাটল ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।


ভূমিকম্পের পর নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝাঁকুনিতে অনেকের ঘরের আসবাব পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। জেলার পলাশ উপজেলার অন্তত দুটি স্থানে ভূমিকম্পের প্রভাবে মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি পৌর এলাকার দড়িহাওলাপাড়ার বাসস্ট্যান্ডসংলগ্ন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের কাঁচা রাস্তায় ফাটল দেখা দিয়েছে।


রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। তারা জানান, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন গবেষণার জন্য।


নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।


শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।


আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এতে বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।


এর আগে, গতকাল সকালে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ