ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিম চাষের পরিধি বাড়ানোর আহ্বান মৎস্য উপদেষ্টার

নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। এসময় প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিম চাষের পরিধি বাড়ানোর আহ্বান মৎস্য উপদেষ্টার ছবি : সংগৃহীত

নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। এসময় প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে চাষের পরিধি বাড়ানোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফিশারিজ বিভাগ ও জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।


মাছ চাষ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার উল্লেখ করে, মাছে নিরাপদ ফিড ও ওষুধ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।


ফরিদা আখতার বলেন, দেশের মানুষের চাহিদার ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। এ অঞ্চলে উৎপাদিত কার্প জাতীয় মাছ দেশের মানুষের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বের নানাদেশে বসবাসরত বাঙালীদের কাছে এ মাছের চাহিদা রয়েছে। তাই বিশেষ করে কার্প জাতীয় মাছ বিদেশে রফতানির বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।


খালবিল, নদীনালা, হাওর-বাওরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে মাছ চাষের পরিধি বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। তবে, প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন যেন বন্ধ করা না হয়, এ ব্যাপারেও চাষীদের সজাগ থাকতে বলেন উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা