ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকি

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপিকে তার নিজ বাড়িতে যেতে দেয়া হচ্ছে না। এমনকি তাকে হত্যার হুমকি
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকি ছবি : সংগৃহীত

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপিকে তার নিজ বাড়িতে যেতে দেয়া হচ্ছে না। এমনকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। হত্যার এই হুমকি দিয়েছেন তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী । 


গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা গেলেও তিনি হুমকির কারণে তাকে দেখতে যেতে পারেননি তিনি। 


পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী নিজের সম্পত্তি বুঝে চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখান তারেক। এমনকি খুলনার মাটিতে গেলেও তিনি বেঁচে ফিরতে পারবেন না বলে তাকে হুমকি দেয়া হয় তাকে। 


পপি বলেন, আমার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রয় করছিলেন তখন আমি আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমি নিজেই আমার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিট্রি করে দিয়েছেন। কিন্তু এর কয়েবছর পর যখন আমি আমার জায়গা বুঝে নিতে যাই তখনই আমাকে হুমকি দেয়া হতো।


জানা যায়,  শুধু পপিকে নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়েছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় সংবাদ সম্মেলনও করেন তিনি। 


অভিযোগের বিষয়ে জানতে কয়েক দফা খুলনার জমিদার বাড়িতে গেলেও দেখা করেননি অভিযুক্ত তারেক। এমনকি মোবাইল ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার স্ত্রী মুক্তা ফোন রিসিভি করে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ