ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভূমিকম্পে কেপে উঠলো রাজধানী, নিহত ৩

রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে শাইতলীতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৭ সময়
ভূমিকম্পে কেপে উঠলো রাজধানী, নিহত ৩
রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে শাইতলীতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, ভূমিকম্পের কম্পনে কসাইটুলিতে একটি পুরোনো পাঁচতলা ভবনের সামনের রেলিংটি হঠাৎ ভেঙে রাস্তার ওপর দিয়ে হাঁটা তিন পথচারীর ওপর আছড়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বংশাল থানার ওসি বলেন, ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলিতে বিল্ডিং এর রেলিং ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তিনি বলেন, খবর পেয়ে বংশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভবনটি ঘিরে ফেলে। আশপাশের একই ধরনের পুরোনো ভবনগুলোর নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়নে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ