ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

অপহরণ সৌদি আরবে; মুক্তিপণ নেয় বাংলাদেশে, গ্রেফতার

সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হওয়ার পর স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ চাওয়া হয় ৫০
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫২ সময়
অপহরণ সৌদি আরবে; মুক্তিপণ নেয় বাংলাদেশে, গ্রেফতার ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হওয়ার পর স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ চাওয়া হয় ৫০ লক্ষ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) পরিশোধ করা হয় প্রায় ৩৫ লক্ষ টাকা। এরপর সেখানেই ছাড়া পায় অপহৃত ব্যক্তি।


এমন একটি ঘটনায় চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৯ নভেম্ভর) সন্ধ্যায় মাগুরা জেলার শালিথা শানাথীন হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান।


মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহর থেকে অপহরণ করে এই চক্রের সদস্যরা। পরে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে ইমো এবং ভিওআইপি এর মাধ্যমে যোগাযোগ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় রাসেলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মুক্তিপণের অর্থ স্থানান্তরের জন্য বাংলাদেশের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ ও নগদ নাম্বার দেয়।


পরবর্তীতে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামসহ অন্যান্যরা আসামিদের মুক্তিপণ দিতে রাজি হয়। এরপর বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ( বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্টে ধাপে ধাপে সর্বমোট- ১০ লক্ষ ৩৫ হাজার টাকা এবং অপহরণকারীদের দেয়া ব্যাংক হিসাবে মোট ২৫ লক্ষ টাকা প্রদান করে। সর্বমোট ৩৫ লক্ষ ৩৫ হাজার টাকা  মুক্তিপণ পেয়ে রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে গিয়ে পরিবারকে সমস্ত কিছু খুলে জানালে রাসেলের শ্বশুর বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।


এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


পুলিশ জানায়, আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু