ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন বোর্ড সচেষ্ট : বিসিবি পরিচালক

‘ঢাকায় বসে যা দেখা যায়—তা পুরো বাংলাদেশ নয়। ঢাকাকেন্দ্রিকতা ভেঙে সমগ্র দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন বোর্ড সচেষ্ট : বিসিবি পরিচালক ছবি : সংগৃহীত

‘ঢাকায় বসে যা দেখা যায়—তা পুরো বাংলাদেশ নয়। ঢাকাকেন্দ্রিকতা ভেঙে সমগ্র দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন বোর্ড সচেষ্ট। এ জন্য নতুন বোর্ড প্রধান আমিনুল ইসলাম নির্দেশ দিয়েছেন— ঢাকার বাইরের অভ্যন্তরীণ ক্রিকেটকে শক্ত করতে হবে।’ 


আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে  স্থানীয় ক্রীড়াসংগঠক ও সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

  

বিসিবি পরিচালক আরো বলেন, ‘প্রতিভা ধরে রাখতে বিসিবি বছরে অন্তত আট মাস ক্রিকেট চালুর পরিকল্পনা করেছে—অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ও ১৯ দলের নিয়মিত ক্যালেন্ডার নিশ্চিত করা হবে।’ তিনি স্থানীয় সংগঠকদের বলেন, অনুশীলনের স্বার্থে একটি বোলিং মেশিন চাওয়া যায় যা অনুশীলনে সহায়তা করবে। তিনি বলেন, ‘১৯ বছরের পর অনেকে পড়াশোনার চাপ ও মানসিক অস্থিরতায় ক্রিকেট ছেড়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে দেশে ক্রিকেটে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আনার পরিকল্পনা চলছে।


আসিফ আকবর বলেন, তিনি বলেন,  ‘ঠাকুরগাঁওকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হলে তা দেশের অন্যান্য জেলায় ক্রমে প্রয়োগ করা সম্ভব হবে।’ স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ ও অতিরিক্ত অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


ঠাকুরগাঁও স্টেডিয়ামকে জাতীয় টুর্নামেন্ট ভেন্যু হিসেবে ঘোষণার প্রস্তাব জানিয়েছেন এবং অবকাঠামো উন্নয়নে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন আসিফ। তিনি বলেন, ‘ড্রেসিংরুম নির্মাণের দাবি নথিভুক্ত করা হয়েছে।


 নারী ক্রিকেটারদের জন্য পৃথক ড্রেসিংরুম তৈরি করা হবে—এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পিচকভার দ্রুত সরবরাহ করা হবে এবং স্থায়ী গ্রাউন্ডম্যান নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক মানের স্কোর বোর্ড, এক সাধারণ টার্ফ ও একটি সিন্থেটিক টার্ফসহ হার্ড উইকেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

আসিফ বলেন, প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের ডিজিটাল ডাটাবেইস তৈরি করা হবে, যাতে গোটা দেশের প্রতিভাবান স্কুল প্লেয়ারদের তথ্য ধরে রাখা যায়। প্রতিটি জেলায় টুর্নামেন্ট শেষে অন্তত দুই-চারজনকে স্কলারশিপ দেওয়া হবে।


’ জেলা ক্রীড়া সংস্থাকে জেলা পর্যায়ের লিগ আয়োজন গঠনে দ্রুত পরিকল্পনা বোর্ডে জমা দেওয়ার নির্দেশও দিয়ে আসিফ জানান, সফল হলে ঠাকুরগাঁও মডেল নিয়ে একই ফ্যাসিলিটি অন্তত ১০টি জেলায় প্রয়োগ করা হবে।

পরিদর্শনকালে রংপুর বিভাগের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, স্থানীয় কোচ-সংগঠকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির পরিচালক হাসানুজ্জামান ও মেম্বার সেক্রেটারি আরমান উল ইসলাম নয়নসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’