ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

ঢাকা ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লেটস রান উইথ ঢাকা
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

ঢাকা ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লেটস রান উইথ ঢাকা ১৫ ম্যারাথন। এতে অংশ নেয় শতাধিক দৌড়বিদ। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টা নাগাদ এই ম্যারাথন শুরু হয় মিরপুর ১৩ এর এসওএস হারমান মেরিনার কলেজের সামনে থেকে। যা কচুক্ষেত মোড় প্রদক্ষিণ করে মিরপুর ১০ নম্বর হয়ে আবার মিরপুর ১৩তে এসে শেষ হয়। 


এর আগে, উদ্বোধনী পর্বে আয়োজক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে কেক কেটে উদযাপন নিষিদ্ধ। তাই যবু সমাজকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 


অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি মনোনীত ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল ইসলাম বলেন, বিএনপির ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ। এ সময়, তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা