ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পুলিশের সামনে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
পুলিশের সামনে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩ ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন। গ্রেপ্তাররা হলেন মালকানগর ইউনিয়নের যুবলীগ সভাপতি, মুকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ ৩৫) ও মন্টু ভুইয়া (৩০)। জানা যায়, মিছিলটির নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সাব ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন এসআই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া।


স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন।


প্রকাশ্যে এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। ‘মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস