ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

রাতে সাংবাদিককে তুলে নেয় ডিবি, সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ‘প্রথম শুনলাম’

মধ্যরাতে ডিবি পরিচয়ে ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
রাতে সাংবাদিককে তুলে নেয় ডিবি, সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ‘প্রথম শুনলাম’

মধ্যরাতে ডিবি পরিচয়ে ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।


যদিও পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। বুধবার (১৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সোহেল।


এদিকে মধ্যরাতে বাসা থেকে ডিবি পরিচয়ে সাংবাদিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন তিনি।  


গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারব।


এক্ষেত্রে পুলিশের অপরাধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি দেখবো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা