ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

ভারতকে হারিয়ে হতাশার বৃত্ত ভাঙলো বাংলাদেশ

ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচের হতাশা, নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র; পর পর একই চিত্র বাংলাদেশকে
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
ভারতকে হারিয়ে হতাশার বৃত্ত ভাঙলো বাংলাদেশ ছবি : সংগৃহীত

ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচের হতাশা, নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র; পর পর একই চিত্র বাংলাদেশকে ঘিরে ধরেছিলো হতাশা। কিন্তু এবার সেই বৃত্ত ভাঙলো, জয় এলো বাংলাদেশের। ভারতকে ১-০ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন চাঙ্গা বাংলার ফুটবল। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন মোরসালিন।


মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রায় ২৪ হাজার উপস্থিত দর্শক সাক্ষী হলেন এই মাহেন্দ্রক্ষণের।


ঐতিহাসিক এক জয়ে দুই দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রতিবেশী ভারতকে হারালো বাংলাদেশ। যদিও দুই দলই আগেই বাছাইপর্ব থেকে ছিটকে গেছে, তবু এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক।


ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র ১১তম মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ-দিক দিয়ে রাকিব হোসেনের দৌড়, আকাশ মিশ্রাকে কাটিয়ে বক্সের ভিতরে বল বাড়ান তিনি। সামনে পেয়ে শেখ মোরসালিন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর পায়ের ফাঁক দিয়ে বল জড়ান জালে। গ্যালারি ফেটে পড়ে উল্লাসে!


প্রথমার্ধে ভারত কয়েকটি সুযোগ পেলেও লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী লাইন থেকে হেডে বল বের করে দেন চাংতে’র শট। 


দ্বিতীয়ার্ধে ভারত দখল বাড়ালেও (পজেশন প্রায় ৬৫%) গোলের মুখ খুলতে পারেনি। রাহুল ভেকে’র হেড, সানানের শট, মহেশের ভলি—সবই লক্ষ্যভ্রষ্ট। শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত ডিফেন্স এবং গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় ১-০ স্কোরলাইন অপরিবর্তিত থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক

ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক