ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

চট্টগ্রাম ডিসি হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
চট্টগ্রাম ডিসি হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম মিঞা ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি কাজে যোগ দেন।


জাহিদুল ইসলাম মিঞা ইতিপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।


নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারি বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রাম ডিসি হিসেবে পদায়ন করা হয়। 


এর আগে গত ১৬ অক্টোবর একই ব্যাচের কর্মকর্তা ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।


সাইফুল ইসলাম ১৯ অক্টোবর চট্টগ্রামে যোগদান করে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ