ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

লুটেরা-ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়,
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
লুটেরা-ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না : রিজভী ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের স্থানে পরিণত হয়, তবে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসে রূপান্তরিত হয়। এমন দলের দ্বারা জনগণের কোনো উপকার হবে না।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


রুহুল কবীর রিজভী বলেন, যারা নিজের দেশের সঙ্গে বেঈমানি করে, জনগণের সঙ্গে বেঈমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয়।


বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গতকালের বিচারে প্রমাণিত হয়েছে যে, আল্লাহ পৃথিবীতেই বিচার করেন। তিনি দাবি করেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনার সরকার ৮ হাজার কোটি টাকা খরচ করেছে, যার মধ্যে তিন হাজার কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন। 


‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রম চালানো হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগীদের এবং হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।


এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা দরিদ্র মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে সার ও বীজ এবং শ্রমিকদের মধ্যে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস