ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

এইবার যেন আওয়ামী লীগ ৪১ বছরেও ফিরতে না পারে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের আগামীতে একত্রে কাজ করা উচিত। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
এইবার যেন আওয়ামী লীগ ৪১ বছরেও ফিরতে না পারে: নুর ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের আগামীতে একত্রে কাজ করা উচিত। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানাই, তবে শুধু এই রায়ে সন্তুষ্ট নই। তাদের রাজনীতি নিষিদ্ধ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।


সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।


নুর বলেন, বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসবে। যেভাবে ‘৭৫-এ ২১ বছর পরে ফিরে এসেছিল। আমরা চাই এইবার যেন তারা ৪১ বছরেও ফিরতে না পারে।


তিনি আরও বলেন, অপরাধ ট্রাইব্যুনালে এই রায় মাইলফলক হয়ে থাকবে। চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারছি না। দুই-চারজনের ফাঁসি হলেই স্বৈরাচার শেষ হবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসরদের বিচার না হলে বিচার অসম্পূর্ণ থেকে যাবে। ফ্যাসিবাদ নির্মূলের জন্য রাজনৈতিক দলগুলো ঐকবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুর।


নুর বলেন, আগামীতে এককভাবে কেউ রাষ্ট্র পরিচালনা করতে চাইলে আবার স্বৈরাচার তৈরি হবে। আসুন সবাই একত্রে বসি। কোনো একক দল দেশ চালাতে পারবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস