ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালী‌তে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে সদর উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৩ সময়
পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ছবি : সংগৃহীত

পটুয়াখালী‌তে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। 


রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে সদর উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। তবে শাখার ভেতরে কর্মরতরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।


শাখার অফিস সহকারী শেখ বাহান উদ্দিন বলেন, রাত সাড়ে বারোটার দিকে সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটের সামনে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেয়া হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, হঠাৎ কিছু লোক এসে গেটের সামনে আগুন দিয়ে চলে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। থানায় আছি, মামলার প্রস্তুতি চলছে।


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ