ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি

শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা-বিজিবি মোতায়েন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীর সুপ্রিম কোর্ট
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৫ সময়
শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা-বিজিবি মোতায়েন ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীর সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে এসব এলাকায় সেনাবাহিনী ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।


সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্র জানায়, রোববার (১৬ নভেম্বর) সেনাসদরে নিরাপত্তা সহায়তার জন্য একটি চিঠি পাঠানো হয়। এর আগেও গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছিল। সেই সময়ও সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল।


আজ রায় ঘোষণা


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


পাঁচ অভিযোগে বিচার

গত ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।


এই তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ হলো—


১। ১৪ জুলাই ২০২৩ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান;


২। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ প্রদান;


৩। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা;


৪। রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা;


৫। আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।


গত ১০ জুলাই এই পাঁচ অভিযোগেই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।


আসামির অবস্থা ও রাজসাক্ষীর তথ্য


মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে পলাতক দেখানো হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।

অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) তিনি গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ